কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে ও কটিয়াদী যুব সমিতি সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩ জন বিশিষ্ট নাগরিক ও ৪ টি প্রতিষ্ঠানকে যুব সম্মাননা ২০২৩ প্রদান করেছে কটিয়াদী যুব সমিতি, ঢাকা।
৯ এপ্রিল (রবিবার) বিকালে মেট্রো লাউঞ্জ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার ঢাকায় ইফতার মাহফিল ও যুব সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল কাহার আকন্দ, এডিসি (ক্রাইম) ডিএমপি আরিফুল ইসলাম মিঠু, এডিসি (ডিবি-উত্তরা) ডিএমপি আসমা আরা জাহান হ্যাপী।
বিভিন্ন ক্যাটাগরিতে যারা পেলেন যুব সম্মাননা- আলোকিত ব্যক্তিত্ব ক্যাটাগরিতে (একুশে পদকপ্রাপ্ত) প্রফেসর হামিদুজ্জামান খান, স্বাধীনতা আন্দোলন ক্যাটাগরিতে আবিদ আনোয়ার (আব্দুর রহিম) ও তুলশী কান্তি রাউত, বিশিষ্ট নাগরিক ক্যাটাগরিতে প্রতিষ্ঠাতা আহবায়ক মো: হাবিবুর রহমান (মরণোত্তর), প্রতিষ্ঠাতা সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ কাঞ্চন (মরণোত্তর), গণমাধ্যম ব্যক্তিত্ব কুদ্দুস আফ্রাদ, পূর্ণগঠন কমিটির আহবায়ক হামিদ মোহাম্মদ জসিম, শিক্ষা ক্যাটাগরিতে সুজিত কুমার সাহা, সাংস্কৃতি ক্যাটাগরিতে গৌরাঙ্গ চন্দ্র সরকার, শ্রেষ্ঠ করদাতা ক্যাটাগরিতে স্বপন কুমার সাহা, ক্রীড়া ক্যাটাগরিতে সৈয়দ আহসান হাবিব সাধু, সমাজসেবা ক্যাটাগরিতে মো: আসাদুজ্জামান, সাদামনের মানুষ ক্যাটাগরিতে সোহরাব উদ্দিন, শিক্ষা ক্যাটাগরিতে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়, ক্রীড়া ক্যাটাগরিতে বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয়, সাহিত্য ক্যাটাগরিতে কটিয়াদী সাহিত্য সংসদ ও সমাজসেবা ক্যাটাগরিতে কটিয়াদী রক্তদান সমিতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী যুব সমিতি ঢাকা এর সভাপতি ফজলুল করিম ওয়াসিম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. আশিফুল ইসলাম মুরাদ। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, কটিয়াদী যুব সমিতি, ঢাকা এর সহ-সভাপতি ওমর জাকির ভূইয়া বাবুল, রাইসুল আলম তানিম, কোষাধ্যক্ষ এ্যাড সরকার সাব্বির হোসেন (ফয়সাল)।
