২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা দিলেন ইউপি চেয়ারম্যান

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল ২০২৩

এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান।
বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের বিভিন্ন এলাকার মোট ১২ জন কৃতি মেধাবী শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়।
এসময় চেয়ারম্যান তোফায়েল প্রধানের পক্ষ হতে প্রত্যেককে বই, ক্রেস্ট এবং ডায়েরি উপহার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান ওয়াহিদ, ইউপি সদস্য আব্দুল করিম, মহর আলী, হারুন অর রশিদ, স্কুলশিক্ষক মোকাদ্দেস আলী প্রমূখ।
তোফায়েল প্রধান বলেন, আমি প্রতিবছরই কৃতি শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে সংবর্ধনা দিয়ে থাকি, তারই ধারাবাহিকতাই এই আয়োজন। এই সংবর্ধনা একটা উৎসাহ, যেই উৎসাহ পরবর্তীতেও ভালো রেজাল্ট করতে শিক্ষার্থীদের পাথেয় হবে। আমি চাই আমার ইউনিয়নের মেধাবীরা ভালো জায়গায় পৌঁছে এলাকার নাম উজ্জল করুক।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১২ এপ্রিল ২০২৩

পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা দিলেন ইউপি চেয়ারম্যান

লিংক কপি হয়েছে!