২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নিজ এলাকায় ঈদ উপহার দিলেন কাজী আব্দুস সোবহান

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল ২০২৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কয়েক হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে পবিত্রঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় দুস্থ ও অচলদের মাঝে নগদ অর্থ প্রদান করলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদেুর জেলা শাখার আহবায়ক রিয়া রাথিন গ্রুপের পরিচালক দানবীর কাজী আব্দুস সোবহান।
বুধবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কর দিয়া নিজ ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরিব অসহায় দুস্থ পুরুষ ও মহিলাদের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করেন, সকাল ৯ টায় শশা গ্রামের নিজ বাড়িতে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান তার নিজ হাতে গরীব আসা হয় অচল পঙ্গুদের হাতে ঈদ উপহার তুলে দেন। শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ প্রধান কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আমান, শেখ জাহিদ, ছাত্রলীগ নেতা গাজী তানভীর আহমেদ, কাজী সুমন, রাজু, শহিদুল ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপকারভোগীরা বলেন মাইনসের কাছে চাইয়া নিয়ে চলতে হয় আজ কাজী আব্দুস সোবহান ভাই একটা লুঙ্গি একটা শাড়ী কাপড় কিছু নগদ টাকা দিল অন্তত এই বছর চইলা যাবেনে।
জেলা আওয়ামী মৎসজীবিলীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান বলেন, ‘আমার জন্মস্থান নগরকান্দাতেই সে দিকে লক্ষ্য রেখে আমি সব সময় চেষ্টা করি এলাকার অসহায় নিপিড়ীত মানুষের পাশে থেকে কিছু করার। এর আগে রামনগর ইউনিয়নে ১০০০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছে। ঈদের আগেরদিন পর্যন্ত ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলমান থাকবে। ছায়াঘেরা সুনিবিড় প্রান্ত চঞ্চল গ্রামে আমি বারবার ছুটে যাই এখানে এলে অনেক প্রশান্তি পাই।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১২ এপ্রিল ২০২৩

নিজ এলাকায় ঈদ উপহার দিলেন কাজী আব্দুস সোবহান

লিংক কপি হয়েছে!