২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে ওজনে চাল কম দেওয়ায় ডিলারকে শোকজ

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল ওজনে কম দেয়ার অভিযোগে আব্দুল মালেক ডিলারকে শোকজ করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জয়নাল আবেদিন। বুধবার (১২ এপ্রিল) ৩ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য তাকে এ চিঠি দেয়া হয়।

জানা যায়, মঙ্গলবার উপজেলার উচাখিলা ইউনিয়নে খাদ্য অধিদপ্তরের ১৫ টাকা কেজি দরের চাল আব্দুল মালেকের ডিলার পয়েন্ট থেকে কার্ডধারীরা ৩০ কেজি চালের মূল্য দিলেও চাল নিতে হচ্ছে ২৮ কেজি। এমন অভিযোগের তদন্তে উপজেলা খাদ্য বিভাগের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও উপজেলা খাদ্য গুদামের সহকারী উপ-খাদ্য পরিদর্শক (এএসআই) প্রবাস চন্দ্র আচার্য্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ওজনে কম দেয়ার সত্যতা নিশ্চিত হওয়ায় ডিলার মালেককে শোকজ করা হয়।

এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই ডিলারকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

ঈশ্বরগঞ্জে ওজনে চাল কম দেওয়ায় ডিলারকে শোকজ

লিংক কপি হয়েছে!