২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে রেড ক্যাফের নতুন উদ্যোমে যাত্রা শুরু

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

করোনার মহামারী ধকল কাটিয়ে উঠে আবার নতুন করে যাত্রা শুরু করলো রেড ক্যাফে।

২৫ রমজান রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রিয় Red Cafe নিয়ে আবার আসলো নতুন সাজে, শুরু করছি নব উদ্যমে।

এ উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে রেড ক্যাফে কর্তৃপক্ষ। ইফতার ও দোয়া অনুষ্ঠানে শহরের বিশিষ্টজন, সমাজসেবক, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা শহরের তেতুঁলিয়া রোডস্থ পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থান। অতিথি ও গ্রাহক সেবা প্রদানের জন্য ইতিপূর্বে থেকে সুনাম অর্জন করা এ রেড ক্যাফের নতুন উদ্যোমের যাত্রা কে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা৷

Red cafe এর সম্মানিত সকল গ্রাহক ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানিয়েছেন রেড ক্যাফের পার্টনারশিপ ইন্ডিপেন্ডেন্ট টিভি ও সমকালের প্রতিনিধি সফিকুল আলম সফিক।

এখানে দেশি, চাইনিছ, থাই খাবারসহ রয়েছে নিজস্ব চাহিদামত খাবারের আয়োজন। একসঙ্গে ৬০ জন লোকের বসার ব্যবস্থা সম্পন্ন সহ বিভিন্ন অনুষ্ঠান পালনের নির্ভর যোগ্য রেষ্টুরেন্ট। জম্মদিনসহ যে কোন পারিবারিক অনুষ্ঠান করার রয়েছে ব্যবস্থা।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

পঞ্চগড়ে রেড ক্যাফের নতুন উদ্যোমে যাত্রা শুরু

লিংক কপি হয়েছে!