ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নগরকান্দা পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজি এফ এর ১০ কেজি চাউল করে ১৫৪০ টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে বিতরন করা হয়েছে। পৌর সভার ৯ টি ওয়ার্ডের অসহায় পরিবার মাঝে এ চাউল বিতরণ করেন। বিতরণ কালে নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, পৌর কাউন্সিলর মিকু উপস্থিত থেকে সুষ্ঠ ভাবে বিতরণ করেন। পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ঈদের দেশের অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় সরকারি ভাবে নগরকান্দা পৌরসভায় চাউল বিতরণ করা হচ্ছে।
নগরকান্দা পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি চাল বিতরণ
