পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার ২৪ এপ্রিল সকালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের কৃতি ছাত্রীদের সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মুহাঃ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম।
অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা শিক্ষা অফিসার শাহীন আকবর, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীরা।
অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয়ের কৃতি ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা ও উৎসাহ- উদ্দীপনা মূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
