২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাস ব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার পৌর এলাকার বেপারী বাড়ি মাঠে এ মেলা উদ্বোধন করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো হতে যাওয়া হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ ফখরুল ইমাম।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান প্রমুখ।

মেলায় দেশি-বিদেশি বিভিন্ন পণ্য পাওয়া যাবে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য কিছু রাইড আছে মেলায় যা শিশুদের আনন্দ ও বিনোদন দিতে পারবে। মেলায় ৫৫ টি স্টল আছে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

ঈশ্বরগঞ্জে হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন

লিংক কপি হয়েছে!