২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠির কাঠালিয়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

ঝালকাঠির কাঠালিয়ার কচুয়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এ নিয়ে শৌলজালিয়া ইউনিয়নসহ কাঠালিয়া উপজেলায় মোট ৫৯টি হুইল চেয়ার বিতরন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮ টায় কচুয়া নিউ সুপার মার্কেটের হলরুমে প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত্র সহকারী সচিব ও রুবেল সমাজ কল্যান ও যুব ক্রীড়া সংঘের সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বি আর ডিবির চেয়ারম্যান মোঃ কাওসার আহম্মেদ জেনিভ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান, ও সাংবাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাইনুল হোসেন সজল, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগেরসহ সভাপতি মোঃ মিজানুর রহমান, মোঃ আনোয়ার হোসেন,সহ আরো অনেকে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

ঝালকাঠির কাঠালিয়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

লিংক কপি হয়েছে!