পটুয়াখালীর গলাচিপায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্যা তালিকা না থাকা, পণ্যের দাম বেশি রাখা সহ ভোক্তা অধিকারের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে গলাচিপায় মদাকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মাদক বিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও গাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী লঞ্চঘাট এলাকা থেকে রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া গ্রামের মো: ইউনুস হাওলাদার (৪৫) কে তিন কেজি গাজাসহ আটক করা হয়। পৃথক অভিযানে গলাচিপার গজালিয়া ইউনিয়নের চর-চন্দ্রাইল এলাকা থেকে একই উপজেলার মো: রাসেল মৃূূধা (২৪) ও মো: শাওন (২৩) দুইশত পিচ ইয়াবাসহ আটক করা হয়।
বুধবার (৩ মে) দুপুরে গলাচিপা পৌর শহরে ভোক্তা অধিকার অভিযান চালিয়ে পোল্ট্রি মুরগীর দোকানের মালিক হাসান প্যাদাকে ২ হাজার টাকা, পোল্ট্রি ফিটের দোকান মালিক বাবুলকে ২ হাজার টাকা, বাবুল খাবার হোটেলে ২ হাজার টাকা ও খুলনা মিস্টান্ন ভান্ডারের দোকানে ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। তার সঙ্গে ছিলেন গলাচিপা উপজেলা সেনিটারী ইন্সপেক্টর শুভঙ্কর দাস। অভিযানের সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন আল হেলাল। এ সময় তিনি গ্যাস সিলিন্ডার ও মুদি মনোহরি দোকানের মালিকদেরকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য তালিকার চার্ট টানিয়ে রেখে সঠিক দামে পণ্য বিক্রির নির্দেশ দেন। জনগণের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া বলেন, পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে গলাচিপা পৌর শহরের কাঁচা বাজার, মুদি দোকান, গ্যাস সিলিন্ডারের দোকান ও মুরগীর দোকানে অভিযান চালানো হয়েছে। ব্যবসায়ীদের কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে মাদকবিরোধী অভিযানে আটককৃতদের গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিবাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন আল হেলাল এর ভ্রম্যমান আদালতে হাজির করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে আনিত অভিযোগ মেবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিল বহির্ভূত হওয়ায় তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেল কলাপাড়া সহকারী উপ পরিদর্শক ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এই ৩জনকে ইয়াবা ও গাজাসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে তাদের গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।
