পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি মদিনাতুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানায় মাদরাসায় ছাত্রীদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ এপ্রিল বৃহস্পতিবার মাদরাসার হলরুমে এ সরক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবক অনুষ্ঠান উপলক্ষে মাদরাসার উদ্যোগে এক বাৎসরিক সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসা ও এতিমখানার ১৩ বছর অতিবাহিত হওয়ার পর ১৪ বছরের পদার্পণ উপলক্ষে প্রত্যেকটা ক্লাসের প্রথম সবক উপস্থাপন করা হয়।
মাদরাসা ও এতিমখানার সভাপতি কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাবু ট্রেডার্সের সত্বাধিকারী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগের পঞ্চগড় জেলা শাখার কার্যকরী সদস্য ও দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক রাজু আহম্মেদ মিঠু, আওয়ামী যুবলীগের দন্ডপাল ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোতাহার হোসেন সাজু।
সবক অনুষ্ঠান শেষে মাদরাসার আমন্ত্রিত অতিথিবৃন্দদের মাধ্যমে পঞ্চগড় জেলা পরিষদের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা মাদরাসাটিকে আরও অবকাঠামো মেরামতের জন্য সকল কে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।
