ব্লাড ব্যাংক চাই, জীবন বাঁচাতে রক্ত জমাই স্লোগান তুলে নেত্রকোনার দুর্গাপুরে ব্লাড ব্যাংক স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন এস.বি রক্তদান সমাজ কল্যান ফাউন্ডেশন।
আজ (০৮ মে) সোমবার সকালে প্রেসক্লাব মোড়ে শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়। পরে গণস্বাক্ষরের এক স্মারকলিপি বিভিন্ন অফিস বারবার জমা দেয় তারা।
মানববন্ধনে সংগঠনের সদস্য মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, আমিনুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, প্রভাষক জনপদ চৌধুরী, সংগঠনের সদস্য এমদাদুল হক, ডাঃ জীবন,রুপক কুমার সরকার প্রমুখ।
বক্তারা বলেন, দুর্গাপুরে রক্তদাতা আছেন,কিন্তু রক্ত রাখার জায়গা নেই। তাই এখানে ব্লাড ব্যাংকের ব্যবস্থা করে দেয়,তাহলে দুর্গাপুরবাসী উপকৃত হবে। রক্ত জমা রাখা যাবে প্রয়োজনের সঙ্গে সঙ্গে রক্ত পাওয়া যাবে। ফলে রক্তের অভাবে কারোর মৃত্যুর ঘটনা ঘটবে না।
