ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া সরকারি চাকরিতে যোগদানের কারনে দলের সাধারন সম্পাদক এবং প্রথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন সমসাময়িক সময়ে যা এক বিশাল সাংগঠনিক শূন্য তার সামিল।দলের গঠনতন্ত্র মোতাবেক এই শূন্য পদে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ২ ম যুগ্ন সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়াকে সম্মেলন পুর্বক ভারপ্রাপ্ত সম্পাদক পদে দায়িত্ব প্রদান করেন। ৮ মে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখা সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে এ্যাড. জামাল হোসেন মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেন।এ্যাড.জামাল হোসেন মিয়াকে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করায় আওয়ামী নেতাকর্মীদের মাঝে মিষ্টি খাওয়া ও বিতরন করেন।
নগরকান্দায় এ্যাড.জামাল হোসেন মিয়াকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ
