২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে মাটি ব্যবসায়ীকে অর্থদন্ড

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১০ মে ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ মে) বিকালে উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হান্নান মাতুব্বর নামের এক মাটি ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে হান্নান মাতুব্বর নামে এক মাটি ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমি রক্ষায় আমাদের এধরণের অভিযান চলমান থাকবে।
স্থানীয়রা জানান, ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। এই মাটি ট্রলি গাড়িতে ভর্তি করে ইটভাটায় নেওয়ার সময়, সড়কগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। ট্রলির মাটি সড়কে পড়ে কাঁচা ও পাকা সড়ক মরনফাঁদে পরিনত হওয়ায়, ঘটছে দুর্ঘটনা। ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে, এলাকার ফসলি জমি রক্ষা পাবে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১০ মে ২০২৩

নগরকান্দায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে মাটি ব্যবসায়ীকে অর্থদন্ড

লিংক কপি হয়েছে!