নজরুল ইসলাম জুয়েল,ময়মনসিংহঃ সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, পরিকল্পিত জীবন হোক সবার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জীবন বীমা কর্পোরেশন ময়মনসিংহ রিজিওনাল অফিস এর উদোগে ৫০ বছর পুর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ১৪ মে সকাল ১১ টায় জীবন বীমা কর্পোরেশন ময়মনসিংহ রিজিওনাল অফিসে অনুষ্ঠিত হয়। জীবন বীমা কর্পোরেশন ময়মনসিংহ রিজিওনাল অফিসের ডিজিএম ( ভারপ্রাপ্ত ) মো আজিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সচিব ও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক ) মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সরকারি কলেজে এর অধ্যক্ষ প্রফেসর এম এ এম জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার প্রশাসন ও সংস্থাপন মো আওরঙ্গজেব। জীবন বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার অডিট শামীম আল মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শাখা ব্যাবস্হাপক নুর মোহাম্মদ খান, মাহবুবুর রহমান নয়ন,, মঙ্জুরুল হক সেলিম, জুনিয়র অফিসার প্রশাসন জসিম উদ্দিন, সিবিএ সভাপতি রবি উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উচ্চমান সহকারী মো মোখলেছুর রহমান, গীতা পাঠ করেন শাখা ব্যাবস্হাপক বাবু নলিনীকান্ত দেবনাথ। প্রধান অতিথিকে ফুলের তোড়া উপহার প্রদান করেন ডিজিএম মো আজিজুল হক, বিশেষ অতিথিকে ফুলের তোড়া উপহার প্রদান করেন বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো আমিনুল হক। এ সবাই জীবন বীমা কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জীবন বীমা কর্পোরেশনের ৫০ বছর পুর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা
