ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ৩৩ নং ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে বালু ফেলে দখল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন,প্রায় ৪০ থেকে ৫০ বছরের বেশি ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু হয়েছে, মাঠ স্কুলে নামে বি এস রের্কড রয়েছে স্থানীয় পাড়াদিয়া গ্রামের মৃত কলিমউদ্দিন মাতুব্বর এর ছেলে খবির ওরফে কুটি মাতুব্বর জমি দাবি করে স্কুল মাঠে বালু ফেলে দখল নেয়।মাঠের জায়গা নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে সে মামলা নিষ্পত্তির আগে মাঠের যে অবস্থা সেই ভাবেই থাকবে তবুও সে উপজেলা নির্বাহী অফিসারে নির্দেশ অমান্য করে রাতেঁর আঁধারে মাঠে বালু ফেলে,যে কারনে কোমলমতি শিশুদের খেলাধুলা বিঘ্নিত হচ্ছে। স্থানীয় লোকজন জানান মাঠ থেকে বালু অপসারণ করে খেলার উপযোগী করে দেওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। মাঠ দখলের বিষয় খবির ওরফে কুটি মাতুব্বর বলেন এই জমি আমাদের পৈত্রিক সম্পত্তি তাই আমাদের জমিতে আমি বালু ফেলাইছি।মাঠ দখলের বিষয় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক বলেন এর আগে মাঠ থেকে বালু অপসারনের জন্য বলা হয়েছে এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন কিছু করা যাবেনা। মাঠে বালু ফের ফেলানোর কথা চেয়ারম্যান কাজী আবুল কালাম আমাকে জানিয়েছেন আমি সেখানে গিয়ে এর একটা ব্যবস্থা নিব।
নগরকান্দায় বালু ফেলে স্কুল মাঠ দখলের অভিযোগ
