ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি গ্রামে ছেলের হাতে মা আহত হয়েছে। ছেলের বিরুদ্ধে মা’য়ের এমন অভিযোগ যেন আকাশ ভেঙে পড়ার মতোই। মৃত মিলন খানের স্ত্রী লিপি বেগম(৬০)তার বড় ছেলে মিঠুন খান ২০ মে শনিবার আনুমানিক দুপুর ১২ টা ৩০ মিনিট এর সময় নিজের মা’কে মারপিট করে বলে তার মা লিপি বেগম জানান। এছাড়া মিঠুন খান এর মিলা (২৬) কে মারপিট করে আহত করে। মা লিপি বেগম বলেন মেহগনি গাছ কাটার খরচ টাকা দুই ভাইকে দিতে বল্লে বড় ছেলে সেই খরচের টাকা সে দিবেনা বলে আমার উপর চড়াও হয়ে আমাকে কিল ঘুসি মারে। সে সময় আমার নাকের উপর লাগলে ফেটে রক্তাক্ত কাটা জখম হয়।বোন মিলা বলেন আমরা দুই ভাই দুই বোন,বাবার ব্যবসার টাকা সব গ্রাস করছে বড় ভাই মিঠুন,ছোট ভাই রিপন খান কলেজে পড়ে। ছোট ভাইকে ও আমাদের দুই বোন কে বাবার সম্পদ না দিয়ে সব একা ভোগ করতে চায়,আজ মা কে তার হাত থেকে বাচাতে গেলে সেও আমাকে চুল টেনে থাপ্পড় কিল-ঘুষি মারে।এছাড়া প্রয় ১ বছর আগে আমার মায়ের হাত মুচড়াইয়ে আহত করে।ভাই আমার নেশাখোর। মা’কে মারার বিষয় মিঠুন খান বলেন আমি মাকে মারিনাই বোন কে মেরেছি মা আমার বিরুদ্ধে মিথ্যা মারার নাটক করছে।মা’কে মারার বিষয় স্থানীয় লোকজন জানান এমন ছেলে বিচার হওয়া উচিত।
নগরকান্দায় ছেলের হাতে মা আহত, বোনকে মারপিট
