২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে কাজী নজরুলের জম্মবার্ষিকী উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ মে ২০২৩

নানা আয়োজনের মধ্যে পঞ্চগড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জম্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল সঙ্গীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার (২৪ মে) বিকেলে পঞ্চগড় শিশু একাডেমি হলরুমে বাংলাদেশ শিশু একাডেমী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে সঙ্গীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক শিশু অংশ নেয়।

এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির পঞ্চগড় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান, হাসান আলী, অজীত কুমার সিংহ, মুকুল আকতার, মো: দেলোয়ার হোসেন ও মির্জা সাবদারুল ইসলাম মুক্তা।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৪ মে ২০২৩

পঞ্চগড়ে কাজী নজরুলের জম্মবার্ষিকী উদযাপন

লিংক কপি হয়েছে!