২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কোম্পানীগঞ্জে ব্যারিস্টার মওদুদ আহমদের ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৬ মে ২০২৩

ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্বা, সাবেক প্রধানমন্ত্রী,উপ-রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ এর ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর গ্রামের বাড়ী উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর এলাকায় শুক্রবার বিকেল ৫টায় আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতা অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন এর সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি বেগম হাসনা জসিম উদ্দিন মওদুদ, পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ,কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রহীম,কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৬ মে ২০২৩

কোম্পানীগঞ্জে ব্যারিস্টার মওদুদ আহমদের ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!