২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে আহত ডিবির এএসআই

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ মে ২০২৩

সাভারে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে গুরুতর আহত ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) এএসআই সুলতান মাহমুদ।

তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

শুক্রবার (২৬ মে) রাতে সাভার পৌরসভা এলাকার শুক্কুরজান স্কুল সংলগ্ন জামশিং ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ডিবির এএসআই সুলতান মাহমুদ মোটরসাইকেলে জামশিং-ভাটপাড়া এলাকায় ভাড়া বাসায় ফিরছিলেন। শুক্কুরজান স্কুল সংলগ্ন জামশিং ব্রীজ এলাকায় পৌঁছালে দুই ছিনতাইকারী তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৭ মে ২০২৩

সাভারে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে আহত ডিবির এএসআই

লিংক কপি হয়েছে!