২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠির কাঠালিয়ার মরিচবুনিয়ায় স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ মে ২০২৩

ঝালকাঠির কাঠালিয়ার মরিচবুনিয়া গ্রামে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা করেছেন।
নিহতর স্বাশুরী জানান, উপজেলার দক্ষিন মরিচবুনিয়া গ্রামে গতকাল শনিবার বিকেলে নকুল চন্দ্র দাসের মেয়ে রিতা রানী পাল স্বামী মহাদেব পালের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে অভিমান করে সবার অজান্তে ঘরে থাকা বিষ পান করে ছটফট করে। পরে স্বামী মহাদেব পাল আসে পাশের লোকজন নিয়ে রিতা রানীকে আমুয়া হাসপাতালে ভর্তি করার পরে ওই রাতেই রিতা রানী মৃত্যু বরন করেন। পরে হাসপাতালের কর্মরত ডাঃ থানা পুলিশকে জানালে পুলিশ রাত সাড়ে আটটায় লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করেন। থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কোন কারন জানা জায়নি ময়না তদন্তের পরে জানা যাবে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৮ মে ২০২৩

ঝালকাঠির কাঠালিয়ার মরিচবুনিয়ায় স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

লিংক কপি হয়েছে!