কিশোরগঞ্জের কটিয়াদীতে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ কৃষক দল, একতা সঞ্চয়ী সমিতি, ডিএই কৃষক দলের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি যন্ত্র প্রদর্শন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালী রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। মোঃ নুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল সাত্তার, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুকশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার। শাহ মোহাম্মদ শাহান শাহ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, আব্দুল হান্নান, চান্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. সৈয়দ মুরাদ ও ফেরদৌস মিয়া প্রমুখ। বক্তাগণ বলেন, যান্ত্রিক ও আধুনিক কৃষিতে কৃষককে উদ্বুদ্ধ করতে পারলে কৃষিতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এতে কৃষক দারুন ভাবে উপকৃত হবে। সমাবেশ শেষে প্রধান অতিথি প্রদর্শিত কৃষি যন্ত্রপাতি ঘুরে দেখেন। সমাবেশে এলাকার কৃষক, গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
