২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

তেজস্বী বীর লংগদু জোন কতৃক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ মে ২০২৩

রবিবার( ২৮ মে) বেলা ১১টায় লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি, জোন কমান্ডার লংগদু জোন কর্তৃক ২৭ মে ২০২৩ তারিখ মাইনীমুখ বাজার, লংগদু’তে সংঘঠিত অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যবসায়ীদের মাঝে জনপ্রতি ১০হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,কামাল হোসেন কমল,মাইনীমুখ বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদ ও সেক্রেটারী শাখাওয়াত হোসেন সোহেল এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিশেষে অগ্নিকান্ডের মতো যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা প্রতিরোধে সকলকে আরও সতর্কতা অবলম্বন এবং পর্যাপ্ত পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য জোন কমান্ডার, লংগদু জোন নির্দেশনা প্রদান করেন।

আর্থিক সহায়তা গ্রহণকারী সকলেই লংগদু জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর নিকট তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৮ মে ২০২৩

তেজস্বী বীর লংগদু জোন কতৃক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

লিংক কপি হয়েছে!