২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে ইজিবাইক চাপায় প্রাণ গেল দেড় বছরের শিশু

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ মে ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক চাপায় কুলসুম নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কুলসুম উপজেলার মগটুলা ইউনিয়নের মধ্য নাউড়ী গ্রামের শাহেদ আলী’র মেয়ে।

সোমবার (২৯ মে) ঈশ্বরগঞ্জ উপজেলার উপজেলার মগটুলা ইউনিয়নের মধ্য নাউড়ী এলাকার এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মধুপুর বাজারের ঝাড়ুদার শাহেদ আলী’র দেড় বছরের কন্যা শিশু কুলসুম বাড়ীর পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল। এসময় মাইজবাগ থেকে মধুপুরগামী যাত্রীবাহী একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে কুলসুমের উপর উল্টে পরে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কুলসুমকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৯ মে ২০২৩

ঈশ্বরগঞ্জে ইজিবাইক চাপায় প্রাণ গেল দেড় বছরের শিশু

লিংক কপি হয়েছে!