জমির দলিল রেজিষ্টি করতে গেলে পদে পদে তাদের দিতে হয় অতিরিক্ত টাকা। টাকা দিলে কাজের সেবা দ্রুত পৌছে দেবার জন্য এগিয়ে আসছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সাব রেজিষ্টি অফিসের দলিল লেখক সমিতি ও সদস্যদের বিরুদ্ধে অবৈধ ভাবে টাকা হাতিয়ে নেয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা৷ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেলমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বরাবর লিখিত অভিযোগও দেয়া হয়েছে।
লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনের আয়োজকদের মধ্যে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ স ম নুরুজ্জামান বলেন, স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে রাষ্ট্রীয় ভাবে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে দেবীগঞ্জ উপজেলা ভূমি অফিস এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি), দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তরের ব্যবস্থা করা হয়। এতে অনেকে জমির খাজনা, খারিজ, খতিয়ান, মাঠ পর্যা, জরিপসহ জমি রেজিষ্টি সংক্রান্ত বিষয়গুলো উঠে আসে। জমি রেজিষ্টি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা উঠলে দেবীগঞ্জ উপজেলা রেজিষ্টি অফিসে অতিরিক্ত টাকার নেয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।
আ স ম নুরুজ্জামান আরও বলেন, দলিল লেখক সমিতির সদস্যরা দলিল লেখান বাবদ নির্ধারিত ফি ও মুজুরি ছাড়াও অতিরিক্ত ৩ হাজার টাকা করে নিচ্ছেন। এ ৩ হাজার টাকা বিগত কয়েক বছর থেকে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমিতির সদস্যরা হাতিয়ে নিচ্ছেন। এতে সাধারন মানুষ অনেকটা অসহায় হয়ে তাদের হাতে হয়রানির শিকার হয়ে যাচ্ছেন দিনের পর দিন।
দলিল লেখক সমিতি একটা ব্যবসায়িক কেন্দ্র পরিনত করেছে সাব রেজিষ্টি অফিসটি। দলিল লেখকদের হাতে সাধারণ মানুষ অনেকটা জিম্মি হয়ে পড়েছে।
তিনি বলেন, সমিতির নাম ভাঙিয়ে মন্জুরুল ইসলাম মনু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন যে, আমার ও আমার পরিবারের কোন জায়গা জমি ক্রয় বিক্রয় করার সময় আমরা দলিল লেখকরা কোন দলিলে সই স্বাক্ষর করবো না।
আমার বক্তব্যে রেজিষ্টি অফিসের নানা ধরনের অনিয়ম তুলে ধলার জন্য দেবীগঞ্জ সাব রেজিষ্টি অফিসের দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মনজুরুল ইসলাম মনু আমার ও আমার পরিবারের নামে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মান হানিকর ও সম্মানহানিকর বিভিন্ন পোষ্ট করেন। এতে আমার ও পরিবারের মান সম্মান অনেকটা হানি হয়েছে। তিনি দেবীগঞ্জ সাব রেজিষ্টি অফিসের দলিল লেখক সমিতির নানা ধরনের অনিয়ম, দূর্নীতির তথ্য বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধ দ্রুত ব্যবন্থা না নেয়া হলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে। সাধারন মানুষ হবে আরও নিঃস্ব।
সংবাদ সম্মেলনে আ স ম নুরুজ্জামানের পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
