ফরিদপুরের ডাঙ্গী ইউনিয়নের পাড়াদিয়া গ্রামের অসহায় হতদরিদ্র মিজানুর এর পরিবারের খোঁজ কেউ রাখেনি। রংপুর জেলায় বাড়ি বিযে করে নগরকান্দায় শশুর বাড়ি এলাকায় পাড়াদিয়া গ্রামের রেললাইনের পাশে ছোট্ট একটা দোচালা ঘর উত্তোলন করে বসবাস করছেন। প্রায় ২৫ বছর ধরে বসবাস করছেন মিজানুর।
করতেন গাছের ব্যবসা। ৭/৮ মাস আগে একদিন গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যাওয়ায় তার ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা করিয়ে জীবন বাচলেও প্রতিবন্ধী জীবন যাপন করছে। তার কিনা হুইল চেয়ার এখন তার চলার একমাত্র সম্বল। রেললাইনের পাশে তার স্ত্রী, তিন মেয়েকে নিয়ে অসহায়ত্বের জীবন কাটাচ্ছেন। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার বা কোন শিল্পপতি তার পাশে দাঁড়ায়নি বলে মিজানুর বলেন।সে আরও জানান এবছর তার বড় মেয়ে এস এসসি পরিক্ষা দিয়েছে, তার স্ত্রী মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালাচ্ছেন।
ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন আমার কাছে কেউ তাদের বিষয় জানাইনি ও তারা কেউ আমার কাছে আসেন নাই আসলে তাদের জন্য ব্যবস্থা করবো।
নগরকান্দায় অসহায় হতদরিদ্র মিজানুর এর পরিবারের খোঁজ রাখেনি কেউ
