২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের দেবীগঞ্জে লাশ দেখতে গিয়ে লাশ হলেন তিন মোটরসাইকেল আরোহী

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩১ মে ২০২৩

পঞ্চগড়ের বোদা থানা থেকে দেবীগঞ্জ উপজেলার লক্ষিরহাটে আত্বীয়ের লাশ দেখতে গিয়ে নিজেরাই লাশ হয়ে বাড়ি ফিরলেন। দেবীগঞ্জ উপজেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা কাঠ বোঝাই ট্রাক্টরের সাথে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

এক মোটরসাইকেলে চার জন আরোহণ করে তারা মৃত স্বজনকে দেখতে যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৩১ মে) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কাটনহারী তাতীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার বোদা পৌরসভার তিতোপাড়া এলাকার রজব আলীর ছেলে আমিন (৪৭) এবং আলসাম আলীর ছেলে তহিদুল (৩৬)। আহতরা হলেন, আলসাম আলী (৬৭) ও ছালু (৪৮)।
ফায়ার সার্ভিস ও দেবীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, আলসাম আলীর বেয়াই মারা যাওয়ার খবর পেয়ে চার জন তিতোপাড়া থেকে একই মোটরসাইকেলে লক্ষিরহাটে যাওয়ার জন্য রওনা হন। এশিয়ান হাইওয়ের কাটনহারী তাঁতীপাড়া এলাকায় আসলে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা গাছের গুঁড়ি বহনকারী ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি।

এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকি দুইজনকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলী নামের আরো একজনের মৃত্যু হয়। অপরজন চিকিৎসা ধীন অবস্থায় রয়েছেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও দেবীগঞ্জ থানা পুলিশের পৃথক দুইটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ট্রাক্টরটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ৩১ মে ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে লাশ দেখতে গিয়ে লাশ হলেন তিন মোটরসাইকেল আরোহী

লিংক কপি হয়েছে!