২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফুলবাড়ীয়ায় আলফা কোচিং সেন্টারের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৩ জুন ২০২৩

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আলফা কোচিং সেন্টারের বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জুন) উপজেলার কুটুমবাড়ী কনভেনশন সেন্টারে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আলফা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেকার শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মাহাবুবুর রহমান, ডাচ-বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক খাদিমুল হক, প্রভাষক মোঃ খাইরুজ্জামান, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক একেএম মাসুদ আলম লিটন, আনিছুর রহমান।

বক্তারা তাদের আলোচনায় আলফা কোচিং সেন্টারের সফলতা কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন, অপ্রয়োজনে মোবাইল থেকে দূরে থাকার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের থেকে বক্তব্য প্রদান করে আফিফা মোবাসশিরাহ নুঝুম, সামুয়া নুসরাত প্রমুখ।

ছাইফুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

/শুভ্র

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৩ জুন ২০২৩

ফুলবাড়ীয়ায় আলফা কোচিং সেন্টারের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!