২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৫ জুন ২০২৩

‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূর্ষণ’’ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৫ জুন) সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এতে পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলার পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা , জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় পৌর মেয়র ও পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ- পরিচালক মো.ইউসুফ আলীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেয়। র‍্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলেেচনা সভা অনুষ্ঠিত হয়।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৫ জুন ২০২৩

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

লিংক কপি হয়েছে!