২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারে অনাবাদি জমির আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

সাভারে অনাবাদি জমিতে আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৭৮ জন কৃষকের মাঝে এসব বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার মোসা: মরিয়ম খাতুন।

‘এক ইঞ্চি জমি অনাবাদি পতিত থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের মাধ্যমে ৭৮ জন কৃষককে ১.৫ শতক প্রদর্শনীর জন্য বিভিন্ন ধরনের সবজি ও ফলের বীজ, চারা, জৈব ও রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র, নেট ও ঝাঁজরি প্রদান করা হয়।

এসময় কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

সাভারে অনাবাদি জমির আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ

লিংক কপি হয়েছে!