২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

নেত্রকোনার দুর্গাপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ডন বস্কো কলেজ মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান।

এ সময় উপস্থিতি ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুল ইসলাম,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার,বিরিশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রুহু,কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সবুজ মিয়া প্রমুখ।

বিরিশিরি ইউনিয়ন একাদশ বনাম কুল্লাগড়া ইউনিয়ন একাদশের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে বিরিশিরি ইউনিয়ন জয়লাভ করে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

দুর্গাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লিংক কপি হয়েছে!