২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সরকারী খাস জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহারপুড় ইউনিয়নের পান্তি বাজারে উচ্ছেদ মোকাদ্দমা ৩৬৩|২০২১-২২ এর উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

সরকারী খাস জায়গায় অবৈধভাবে দোকান ঘড় নিমার্ণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৩ ই জুন) উচ্ছেদ অভিযানে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজমূল হুদা।এই অভিযানে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার ও দখলমুক্ত করা হয়।

অভিযান পরিচালনার সময়সময় উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা মো: আ: ছামাদ মাঝি,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো:শরীফুল ইসলাম, পাহাড়পুর ইউনিয়নের ভুমি উপ-সহকারী কর্মকর্তা মো: জয়নাল আবেদীন, এবং উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা -কর্মচারীগণ।
অভিযানে মুরাদনগর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা প্রদান করেন। অভিযান শেষে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: নাজমূল হুদা জানান যে, পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সাথে নিয়ে উপজেলার সকল খাসজমি উদ্ধার করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

সরকারী খাস জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

লিংক কপি হয়েছে!