২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুরে প্রবীণ-প্রতিবন্ধীদের সুবিধায় এডভোকেসি সেমিনার

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ জুন ২০২৩

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কারিতাস (এসডিডিবি) প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে প্রবীণ,প্রতিবন্ধী ও মাদকসেবী ব্যক্তিদের সুযোগ-সুবিধা প্রাপ্তি বিষয়ক এক এডভোকেসি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদ হল রুমে দুর্গাপুর সদর ও কুল্লাগড়া ইউনিয়নের প্রবীণ, প্রতিবন্ধী জনগণের অংশগ্রহনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে কারিতাস (এসডিডিবি) প্রকল্পের এ্যনিমেটর সারেন তজু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার। অন্যদের মধ্যে উপজেলা সমাজ সেবা অফিসের প্রতিনিধি মো. বাবুল মিয়া,রোসা বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আলম,দেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষিকা মিঠু পন্ডিত,ডিএসকে প্রতিনিধি মোরশেদ আলম প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৪ জুন ২০২৩

দুর্গাপুরে প্রবীণ-প্রতিবন্ধীদের সুবিধায় এডভোকেসি সেমিনার

লিংক কপি হয়েছে!