মাদারীপুরের কালকিনিতে ছাগল চুরীর দায়ে আটোচালক ও সহ ১যোগীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতি দুপুরে বাশগাড়ি ইউনিয়নে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে খাশের হাট থেকে কালকিনি যাওয়ার পথে বাশগাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পাকা রাস্তা থেকে বাশগাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ নাসির উদ্দিন এর একটি ছাগল চুরী করে অটোতে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা অটো থামিয়ে ছাগল সহ দুজনকে পাকড়াও করে। স্থানীয়রা খাশের হাট পুলিশ ফারিতে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে ফারিতে নিয়ে যান। আটক কৃতরা হল আলিনগড় ইউনিয়নের নিলু সরদারের ছেলে অটোচালক মেহেদী সরদার (২৩) ও সহযোগি একই ইউনিয়নের জুলহাস হাওলাদারের ছেলে রিফাত হাওলাদার (২০)। খাশের হাট পুলিশ ফারির এসআই কাঞ্চন মিয়া জানান, খবর পেয়ে আমরা এসে দুজনকে আটক করে ফারিতে নিয়ে এসেছি, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মাদারীপুরে ছাগল চুরীর দায়ে অটোচালক সহ ২জনর আটক
