২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জবি ক্যাম্পাসের সীমানা প্রাচীর ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

তানভীর আনজুম, জবি প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের সীমানা প্রাচীর সীমান প্রাচীর ভাঙনকারী নূর আলম বাবুলের গ্রেফতার, নতুন ক্যাম্পাসে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষিত পুলিশ ফাঁড়ির দ্রুত বাস্তবায়নসহ সাত দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফাইয়াজুল আজাদ রুদ্র বলেন, আমাদের নতুন ক্যাম্পাস নির্মানের কাজে বাবুলসহ যেসব ভুমি দস্যু, গুন্ডবাহিনি ও অদৃশ্য শক্তি বাধা প্রদান করছে তাদেরকে জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের দাবি অতি দ্রুত নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য হলসহ ক্যাম্পাস নির্মান কাজ সম্পন্ন করতে হবে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আমরা ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। এরইমধ্যে আমাদের ৭ দফা মেনে নিতে হবে। যদি এরই মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা পুরান ঢাকা অচল করে দেবো।

শিক্ষার্থীদের সাত দফা দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের দেয়াল ভাঙার অপরাধে বাবুল সহ তার গুন্ডা বাহিনীকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা, ক্যাম্পাসের সমতল ভূমি থেকে যারা মাটি চুরি করে ১৫০ টি কুপ করেছে তদন্তের মাধ্যমে তাদের বিচার করা, নতুন ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থীদের কষ্ট লাঘব করার জন্য সচেষ্ট হতে হবে, নতুন ক্যাম্পাসে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষিত পুলিশ ফাঁড়ির দ্রুত বাস্তবায়ন করা, নতুন ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার জন্য নিজস্ব নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করা, চলমান সীমানা প্রাচীরের কাজ দ্রুত সম্পন্ন করা ও কোন অদৃশ্য শক্তি যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজের ব্যাঘাত না করতে পারে সেই নিশ্চয়তা করতে হবে।

মানববন্ধন শেষে নূর আলম বাবুলের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

উল্লেখ্য, গত সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পূর্বপাশে মুজাহিদনগর মাদরাসার পাশে সীমানা প্রাচীর ভাঙার ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বাকবিতন্ডা শুরু হয়। পরে পুলিশ আসলে ভাংচুর চালানো স্থানীয়রা সবাই পালিয়ে যান।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

জবি ক্যাম্পাসের সীমানা প্রাচীর ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

লিংক কপি হয়েছে!