২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় : মুছাপুর ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ জুন ২০২৩

কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারি কর্মকর্তা লিখি মজুমদার রোববার দুপুরে সাংবাদিককের আত্মপক্ষ সমর্থন করে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। আমার বাসা বসুরহাট। আমরা স্বামী ভব রঞ্জন মজুমদার মাঝে মধ্যে মোটর সাইকেল যোগে আমার আফিস শেষ হলে আমাকে নিয়ে যায়। আমি সহকারি কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস মহোদয়কে বলে কাঞ্চি লাল দেবনাথ এর দুটি নাম জারির মামলা মুছাপুরের চরধলি প্রথম খন্ড ও মধ্যম মুছাপুর মৌজা ভূমি তদন্ত করতে যাই। বৃষ্টির কারণে আমার আসতে একুট দেরি হয়। আমাকে সহযোগিতা করার জন্য আমার স্বামী ভব রঞ্জন মজুমদার নাগরিক নিবন্ধনের একটি কাজ করেছেন, অন্য কোন কাজ করেন নাই। উল্লেখ্য গত ২১ জুন বুধবার দুপুর ১২ টায় মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মুছাপুর ভূমি অফিসে উপস্থিত হয়ে উপ-সহকারি কর্মকর্তা লিখি মজুমদারের চেয়ারে পাশে একটি চেয়ারে বসা অবস্থায় তার পরিবর্তে তার স্বামী ভব রঞ্জন মজুমদারকে দেখতে পান। এ সময় চেয়ারম্যান বলেন সরকারি বিধিমালা অনুযায়ী লিখি মজুমদারের স্থলে স্বামী কাজ করতে পারেন কি না আমার প্রশ্ন? লিখি মজুমদারের স্বামী ভব রঞ্জন মজুমদার তার পাশে চেয়ারে বসা একটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

এই ব্যাপারে মুছাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, লিখি মজুমদার এসিল্যান্ড স্যারকে বলে মুছাপুরে দুটি নাম জারি মামলা তদন্ত করতে গিয়েছেন। তার স্বামী ভব রঞ্জন মজুমদার নাগরিক নিবন্ধন এর কাজ করেছেন। নাম জারী কোন কাজ করেন নাই।

এই ব্যাপারে মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাঠ ব্যবসায়ী নুর নবী বাবুল বলেন, লিখি মজুমদার অত্যান্ত সু-নামের সহিত এখানে চাকুরী করে আসছেন। তার স্বামী তাকে সহযোগিতা করেছে মাত্র। এ জন্য এলাকাবাসী সন্তুষ্ট।

কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৫ জুন ২০২৩

আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় : মুছাপুর ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা

লিংক কপি হয়েছে!