২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় বাবা – মায়ের উপর আক্রোশ পুত্র ও পুত্রবধূর

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ জুন ২০২৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলি গ্রামে বাবা- মায়ের উপর আক্রোশ পুত্র ও পুত্রবধূর অভিযোগ পিতা- মাতার।

বড় কাজুলি গ্রামের জাফর মোল্লার ছোট ছেলে হুমায়ুন কবির (৩৬) ও তার স্ত্রী তাছলিমা জায়গা জমিন, টাকাপয়সা এবং বিভিন্ন অযুহাতে তাদের উপর শারিরীক মানষিক নির্যাতন সহ অকথ্য ভাষায় গালমন্দ করেন বলে তার পিতা জাফর মোল্লা ও মাতা ইয়ারন নেছা বলেন।ছেলে ও ছেলের বউ আলাদা সংসার করেন।বড় ছেলে কামরুল মোল্লাকে কিছু জমি লিখে দিয়ে সংসারের দিনা মুক্ত হন জাফর মোল্লা। এরই রেশ ধরে তার ছোট ছেলে হুমায়ুন কবির ও তার স্ত্রী তাছলিমা প্রতিনিয়ত ঝগড়া বিবাদ করেই চলছে। একই বাড়িতে আলাদা বসবাস করছেন।
জাফর মোল্লা তার ভাই ছবর আলী(৫৫) এর নিকট থেকে ৩০ বছর আগে ৩০ শতক জমি দলিল করে খরিদ করেন।জমি জাফর মোল্লা দখলে চাষাবাদ করলেও ছবুর আলী মোল্লা এখন নানান জনের কাছে প্রকাশ করেন যে জাল দলিল করে জাফর মোল্লা ভোগদখল করছে লিখে দেইনি বলে প্রকাশ করেন এবং তার ভাতিজা হুমায়ুন কবিরকে নিয়ে সেই জমি দখল করার পায়তারা সহ জাফর মোল্লা ও তার স্ত্রী ইয়ারন নেছার উপর আক্রোশে হামলা মামলার হুমকি দিচ্ছে বলে জাফর মোল্লা জানান।
এবিষয় হুমায়ুন কবির বাড়িতে না পাওয়ায় ও তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।হুমায়ূন এর স্ত্রী তাছলিমা সাংবাদিক এর উপস্থিতি জানতে পেরে বাড়ি ছেড়ে অন্য বাড়িতে অবস্থান করে। জাফর মোল্লা বলেন প্রয়োজনে ছেলে ও ছেলের বউ এর বিরুদ্ধে থানায় অভিযোগ দিব।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৫ জুন ২০২৩

নগরকান্দায় বাবা – মায়ের উপর আক্রোশ পুত্র ও পুত্রবধূর

লিংক কপি হয়েছে!