২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৬ জুন ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের ২ কোটি ১৫ লাখ ৩২ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী।

বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ৩০ লাখ ৬২ হাজার টাকা, সরকারী খাত থেকে আয় ১৯ লাখ ২০ হাজার ৪০০টাকা, বিভিন্ন উন্নয়ন খাতে আয় ১ কোটি ৩০ লাখ টাকা, স্থানীয় সরকার বিভাগ থেকে আয় ৩৫ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়। অপরদিকে সর্বোচ্চ ব্যায় দেখানো হয়েছে, রাস্তা, যোগাযোগ, ব্রিজ, কালভার্ট ইত্যাদি নির্মাণে ১কোটি ১৩ লাখ টাকা ধরা হয়।

বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান উল্যাহ ভূট্টু, রংমালা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক দুলালসহ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ও সাধারণ ওয়ার্ডের মেম্বারগণ।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৬ জুন ২০২৩

কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

লিংক কপি হয়েছে!