পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জে শেখ রাসেল সংঘের ৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
চিত্রাংকন প্রতিযোগিতা, অংক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃিতার আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৩০ জুন দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আকতার, জেলা পরিষদের সদস্য আখতার হোসেন নিউটন, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সুভাস চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি শহিনুর রহমান শাহিন, সাধারন সম্পাদক মোনায়েম নিলয়, দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মশিউর রহমান, দন্ডপাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কামাল হোসেন সরকার, সাধারন সম্পাদক মোতাহার হোসেন সাজু, কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ বিএম কলেজের অধ্যক্ষ আখতার হোসেন, দন্ডপাল ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ রানা, ফয়েজ উদ্দিন,
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কালীগঞ্জ শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি জাহিদ হাসান নিরব, সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
