ঈদের আনন্দে আনন্দিত করার জন্য মাটিয়ারপাড়া ঐক্য ফাউন্ডেশন ব্যতিক্রম ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ মাটিয়ারপাড়ায় শনিবার ১ জুলাই মাটিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতেই সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের দন্ডপাল ইউনিয়নের সাধারন সম্পাদক মোতাহার হোসেন সাজু, দন্ডপাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য নুর খাতুন মিলি, মাটিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র, জাতীয়তাবাদী দল বিএপির দন্ডপাল ইউনিয়নের সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা সংগীত পরিবেশন করে।
