২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে আমিন ক্লিনিক ও ফিজিওথেরাপি সেন্টারের যাত্রা শুরু

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০২ জুলাই ২০২৩

পঞ্চগড়ের জেলা সদরের জালাসী এলাকায় আমিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফিজিওথেরাপি সেন্টারের যাত্রা শুরু হল।

এ উপলক্ষে ক্লিনিক কর্তৃপক্ষ উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করে। পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লিনিকের উদ্ধোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, পঞ্চগড় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০২ জুলাই ২০২৩

পঞ্চগড়ে আমিন ক্লিনিক ও ফিজিওথেরাপি সেন্টারের যাত্রা শুরু

লিংক কপি হয়েছে!