২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় ক্ষমতার বলে জমি জবরদখল, থানায় অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পাড়াদিয়া গ্রামের মৃত আমজাদ শেখ এর স্ত্রী আছিরন বেগম (৭০) এর তফসিল বর্নিত ১৭১ নং পাড়াদিয়া মৌজার ৩৯,৪৩ খতিয়ানের ২৫৬,২৫৮,৪০৩,২৬০,৪০৪,৪৯৮ নং দাগের মোট সম্পত্তির পরিমাণ ১ একর ১১.০০ শতাংশ দাবীকৃত সম্পত্তির পরিমাণ ৩৭.০০ শতাংশ । ওয়ারিদ সূত্রে জমির মালিক আছিরন বেগম। জমির মালিক আছিরন বেগম বয়োবৃদ্ধ হওয়ায় তার ছেলে নজরুল শেখ (৪২) পিতা আমজাদ শেখ গ্রাম পাড়াদিয়া থানা নগরকান্দা জেলা ফরিদপুর বাদী হয়ে ৪ জুলাই মঙ্গলবার নগরকান্দা থানায় দখলদারিদের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। দখলদারিরা হলেন ১।মোঃ রেজাউল মাতুব্বর (৪৫)পিতা মৃত শুকুর মাতুব্বর ২।মোঃ হাসমত মাতুব্বর (৬৫)পিতা মৃত রকন মাতুব্বর উভয় সাং পাড়াদিয়া থানা নগরকান্দা জেলা ফরিদপুর। ওয়ারিদ সূত্রে পালানের মালিক আছিরন বেগম। অভিযোগকারী নজরুল শেখ বলেন জবর দখলকারীদের পলানের জায়গায় ছেড়ে দিতে বল্লে তারা আমাদের মারপিটের হুমকি দেয় মারতে আসে যে জায়গার কাছে তোরা কেউ আসলে জীবনে শেষ করে ফেলব তাই জবর দখলকারীদের হাত থেকে জমি উদ্ধার করতে থানায় অভিযোগ করেছি।এছাড়া এলাকায় অনেক সালিশ হয়েছে তারা কাউকে পরয়া করেনা।অনেক বছর ধরে আমাদের জমি দখল করে আছে। এবিষয় জবর দখলকারী রিজাউল মাতুব্বর ও হাসমত মাতুব্বর কে বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

নগরকান্দায় ক্ষমতার বলে জমি জবরদখল, থানায় অভিযোগ

লিংক কপি হয়েছে!