মাদারীপুরের ডাসার উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার ৮জন ভিক্ষুকদের মাঝে ১ লক্ষ ৯২ হাজার টাকা মূল্যের গরু,ছাগল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের মাঝে গরু,ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছারমীন ইয়াসমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা পাবলিক হেলথ প্রকৌশলী গোপিনাথ পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের প্রমুখ।
ডাসারে ভিক্ষুক পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে গরু, ছাগল বিতরণ
