মাদারীপুরে মধ্য সত্যভোগী ও দালাল মুক্ত করতে মাদারীপুর জেলা প্রশাসন মাঠ পর্যায়ে চেক বিতরণের সিদ্ধান্ত গ্রহন করেছেন। গতকাল শিবচর উপজেলার মাঠ পর্যায়ে ২২টি ক্ষতি গ্রহস্থ পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়। জানাযায়, মাদারীপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ভুমি হারানো ক্ষতি গ্রহস্ত পরিবার ক্ষতি পূরণের টাকা প্রাপ্তিতে মধ্য সত্যভোগী ও দালালরা সাধারন মানুষকে বিভিন্ন প্রলোভন ও ভয় ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করে বলে শোনা যায়। এমন সংবাদে মাদারীপুর জেলা প্রশাসন মধ্য সত্যভোগী ও দালাল মুক্ত করতে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণে ভুমি হারানো পরিবারের ক্ষতি পূরণের টাকার চেক প্রদান বন্ধ করে দিয়েছেন। এখন থেকে স্ব স্ব উপজেলার মাঠ পর্যায়ে ক্ষতি গ্রহস্থ পরিবারের চেক বিতরণের সিদ্ধান্ত গ্রহন করেছেন। এ লক্ষে গতকাল শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাদারীপুর শিবচর উপজেলার ক্ষতি গ্রহস্থ ২২টি পরিবারের ক্ষতি পূরণের চেক স্থানীয় পর্যায়ে বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিয়াজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি অধিগ্রহন শাখা) মাহবুবা ইসলাম প্রমুখ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ ক্ষতি গ্রহস্তদের উদ্দেশ্যে বলেন,আপনার সব সময় যে কোন কাজের জন্য সরাসরি আমাদের সাথে দেখা করবেন এবং সকল প্রকার সেবা গ্রহন করবেন। এমন করলে আর কেউ মধ্য সত্যভোগী ও দালালদেও খপ্পরে পড়বেন না। আগামীতেও ক্ষতি গ্রহস্থদের সকল প্রকার চেক স্ব-স্ব উপজেলার মাঠ পর্যায়ে প্রদান করা হবে।
মাদারীপুরে দালাল মুক্ত করতে মাঠ পর্যায়ে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
