২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মাদারীপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৯ জুলাই ২০২৩

মাদারীপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলার বাশগাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর আদর্শ যুব সংঘের আয়োজনে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন টিম অংশ গ্রহন করে। নকআউট খেলার মাধ্যমে গতকাল বিকেলে বাশগাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর যুবকল্যান সোসাইটি ফুটবল মাঠে রামচন্দ্রপুর ফুটবল একাদশ ও সেভেন স্টার ফুটবল একাদশ এর মধ্যে ফাইনাফ খেলা অনুষ্ঠিত হয়। দর্শক ও গ্রামবাসীর উপস্থিতীতে আনন্দঘন পরিবেশ অনুষ্ঠিত হয় খেলা। খেলায় সেভেন স্টার ফুটবল একাদশকে পরাজিত করে রামচন্দ্রপুর একাদশ চ্যাম্পিয়ন হয়। বাশগাড়ি ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেম্বার মো.সুমন সিকদারের সভাপতিত্বে ও ছিদ্দিক সিকদারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে রামচন্দ্রপুর গ্রামের সমাজপতি আঃ সালাম বেপারী ও অতিথিবৃন্দ খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আনন্দ টিভি মাদারীপুর জেলা প্রতিনিধি ম.ম.হারুন অর রশিদ, দৈনিক জনকন্ঠ পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি জাফরুল হাসান, প্রধান অতিথি আঃ সালাম বেপারী বলেন, খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে সকল অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকা যায়। তাই এ ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নান্নু সিকদার, জোনাবালী মিয়া, মোক্তার সরদার, শাহজাহান সরদার প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৯ জুলাই ২০২৩

মাদারীপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!