ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার বিকেল ৫টায় পর্শ্চিম ছিটকী বালিকা মাধ্যমিক বিদ্য্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খান সাইফুল্লাহ পনির প্রধান অতিথি হিসেবে তার বক্ত্যবে বলেন, “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে’’। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিমল চন্দ্র সমদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম এ জলিল, যুগ্ন সাধারন সম্পাদক বাবু তরুন কুমার কর্মকার, উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, জেলা পরিষদ সদস্য মোঃ ফায়জুল আলম সিদ্দিকি ফিরোজ, ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম প্রমূখ। সম্মেলন শেষে কাউন্সিলারদের ভোটে ইউপি চেয়ারম্যান মোঃ মিঠু সিকদারকে সভাপতি ও শ্যামল কৃষ্ণ ঢালিকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
ঝালকাঠির আওরাবুনিয়ায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
