২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ভাঙ্গায় নতুন টেলিভিশন কিনে না দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ জুলাই ২০২৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের জঙ্গলকান্দা গ্রামে নতুন টিভি কিনে না দেওয়ায় স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছে লিপি আক্তার (২৪) নামের এক গৃহবধু।

সোমবার (১০ জুলাই) সকাল ১০টার স্বামী সাগর মাতুব্বরের সাথে ঝগড়া করে ঘাস মারা ঔষুধ খায়। পরে বাড়িতে থাকা লোকজন টের পেয়ে প্রথমে তাকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে গৃহবধূ মারা যান। গৃহবধূ লিপি আক্তারের বাবার বাড়ি কাউলীবেড়া ইউনিয়নের জঙ্গলকান্দা গ্রামে। তার পিতার নাম আব্দুস সুবাহান (মেম্বার)। গৃহবধু লিপি আক্তার মালিগ্রামের সাগর মাতুব্বরের স্ত্রী বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, পাঁচ বছর আগে জঙ্গলকান্দা গ্রামের আব্দুস সুবাহান মেম্বারের মেয়ের সাথে মালিগ্রামের সাগরের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। এরপরে বিভিন্ন কারণে- অকারণে স্বামীর সাথে গৃহবধূর প্রায়ই ঝগড়া হতো। সোমবার সকালে লিপি আক্তার নতুন টেলিভিষন কিনে না দেওয়ায় বায়না ধরে। এনিয়ে স্বামীর সাথে ঝগড়া হয়। পরে স্বামীর অনুপস্থিতিতে ঘরের মধ্যে ঘাস মারার ঔষধ খায়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় লিপি আক্তার মারা যায়। তাদের ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছায়। দুইপক্ষের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তের পর লাশ দাফন করে।

এ বিষয়ে ভাঙ্গা থানার সাব ইন্সপেক্টর (এসআই) জুয়েল জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পরিদর্শন করি। দুই পক্ষের কোন অভিযোগ না থাকায় এবং আমি উর্দ্ধতন কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাশ পরিবারেে নিকট রেখে আসি।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১০ জুলাই ২০২৩

ভাঙ্গায় নতুন টেলিভিশন কিনে না দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা

লিংক কপি হয়েছে!