২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কালকিনিতে আন্তঃজেলা মাদক ব্যাবসায়ী হানিফ খা ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ জুলাই ২০২৩

মাদারীপুরের কালকিনিতে ৬০পিচ ইয়াবাসহ আন্তঃজেলা মাদক ব্যাবসায়ি হানিফ খা (৪২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। হানিফ খা উপজেলার চর দৌলতখান গ্রামের মৃত হযরত আলী খার ছেলে। আজ রবিবার বিকেলে থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। কালকিনি থানা এস আই মিঠু ফকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনের নির্দেশনায় এস আই মোঃ মিঠু ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে উপজেলার খান কান্দি( ইছাগুড়া) এলাকায় শিপন সরদারের বাড়ির সামনে হতে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, মাদকারবারী হানিফ খা একজন আন্তঃজেলা মাদক ব্যাবসায়ি। গোপন সংবাদে তাকে ৬০পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১০ জুলাই ২০২৩

কালকিনিতে আন্তঃজেলা মাদক ব্যাবসায়ী হানিফ খা ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার

লিংক কপি হয়েছে!