শুক্রবার (১৪ জুলাই) বিকেলে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর চতুর্থ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার খাজা মার্কেটে জাতীয় পার্টির কার্যালয়ে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জাতীয় পার্টি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যােগে আয়োজিত এ শোক সভা ও মিলাদ মাহফিলে বসুরহাট পৌরসভার জাতীয় পার্টির আহবায়ক মাহবুব জামিল মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হাকীম শহীদ উল্যাহ। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নিজাম উদ্দিন,বসুরহাট পৌরসভা জাতীয় পার্টির সদস্য সচিব মুহিবুল হক নাহিদ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতা-কর্মীরা।
