২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় ১৪ই জুলাই বিকাল ৪ ঘটিকায় নগরকান্দা থানা পুলিশের আয়োজনে শহীদনগর ইউনিয়নের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেনের সভাপতিত্বে শহীদনগর ইউনিয়নের বিট অফিসার এস আই বশির উদ্দিনের সঞ্চালনায় বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, সাইবার অপরাধ ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিট পুলিশিং ও আলোচনা সভা শেষে শহীদনগর ইউনিয়নের কৃতি সন্তান মার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমানের সার্বিক সহযোগিতায় আধুনিকতার ছোঁয়া ও কালের বিবর্তনে মহাকালের পাতা থেকে হারিয়ে যাওয়া গ্রামীণ কাবাডি খেলার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান শরীফ, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আন্জুমানয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, প্রচার সম্পাদক আক্কাছ আলী, সমাজসেবক ও ব্যাবসায়ী শাহিন শরীফ, দিদারুল ইসলাম দিপু সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৫ জুলাই ২০২৩

নগরকান্দায় বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!